Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

BN DESK
10 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৫৪০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় পলাশ কর্মকার (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত পলাশ চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়নশুকা কামারপাড়া মহল্লার প্রভাত কর্মকারের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা খাচ্চাপাড়া গ্রামের কাছে র‌্যাবের অভিযানে ৫৪০ গ্রাম হেরাইনসহ আটক হন পলাশ। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন।

২০২০ সালের ১৩ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন একমাত্র পলাশকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পলশকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলার পরিচালনা করেন এড. আখতারুজ্জমান জুয়েল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার