Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটককৃত ভারতীয় নাগরিককে ফেরত

BN DESK
23 January 2026, 07:00 PM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক ভারতীয় এক নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের  বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

অবৈধভাবে অনুপ্রবেশ করা ওই ভারতীয় নাগরিক (জেলে) ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুুর থানার ভবানিপুর গ্রামের তাপস মন্ডলের ছেলে শ্রী রনজিত কুমার মন্ডল। ১৬, বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মো: আরিফুল ইসলাম মাসুম জানান, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরার সময় ভারতীয় নাগরিক রনজিত দুই বাংলাদেশি নাগরিকের (জেলের) সাথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজারে আত্মগোপন করে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাকে সেখান থেকে আটক করে। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে রোকনপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ’র কাছে ফেরত দেয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটককৃত ভারতীয় নাগরিককে ফেরত

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার