Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরুসহ ২ চোরাকারবারি গ্রেফতার

BN DESK
06 December 2025, 11:49 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু ও ১টি মোটরসাইকেলসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (৩২) ও জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর রঘুনাথপুর গ্রামের তৈমুর রহমানের ছেলে মো. রজদুল (৩০)।

বিজিবি জানায়, আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে হাকিমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়।

অভিযানে জব্দ মালামালের মূল্য প্রায় ৭ লাখ টাকা। জব্দ মালামাল ও আসামিদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান দমনে বিজিবি কার্যক্রম জোরদার করেছে বলেও জানান অধিনায়ক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরুসহ ২ চোরাকারবারি গ্রেফতার

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার