Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ

BN DESK
12 November 2025, 07:47 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ও ৩ হাজার ৬শ’ পিস নেশাকারক ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/৪ এস হতে মাত্র ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের উনিশবিঘা নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাললেট জব্দ হয়।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া। সম্প্রতি সীমান্তে চোরচালান বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল জব্দ

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার