Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

BN DESK
23 December 2025, 09:13 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৪ হাজার ৮০০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৫০ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।

বিজিবি জানায়, গত রোববার রাত সোয়া ১১টায় গোপন খবরের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৩/৩ এস হতে মাত্র ৬০ গজ বাংলাদেশে অভিযান চালায়। অভিযানে ৪ হাজার ৮০০ পিস ট্যাবলেট ও ৫০ বোতল সিরাপ জব্দ হয়। তবে অভিযানকালে  চোরকারবারিরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক(৫৯বিজিবি) লে. কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করে বলেন, মহানন্দা ব্যাটালিয়ন চলতি মাসের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ২২হাজার ১৮০পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ফেনসিডিলের বিকল্প ৬২০ বোতল বিভিন্ন ধরণের নেশার সিরাপ জব্দ করেছে। সীমান্তে মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার