Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদসহ চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ

BN DESK
04 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযানগুলো পরিচলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর ৫টায় বিশেষ তথ্যের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দ হয় ৪৭ বোতল মদ। 

এসব শিবগঞ্জ থানায় জমা করা হবে। এরআগে গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীমান্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট(আইসিপি) এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। 

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন(৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দ্াইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে ফোন ও আইসিপি এলাকা থেকে জব্দ হয় কমমেটিকস। এসব পণ্য কাস্টমস এ জমা করা হবে। এছাড়া গত বুধবার বিকেলে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি বাংলাদেশের ভেতরে ফরেস্ট ক্যানালের কাছে অবস্থিত বলেও জানান অধিনায়ক। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদসহ চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার