Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

BN DESK
21 December 2025, 12:03 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, গত শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত সোনামসজিদ ও তেলকুপি বিওপির টহলদল বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা থেকে ১৩৮ বোতল চকো প্লাস ও ৪৮ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ জব্দ করে।

তবে অভিযানকালে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যায়। এ নিয়ে গত তিনদিনে সীমান্তে বিভিন্ন প্রকার ৩৮৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করল বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের-৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অভিযানে জব্দকৃত চোরচালানকৃত পণ্যের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার