Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২, ট্রাফিক বক্সে আগুন

BN DESK
19 December 2025, 08:24 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জের সার্কিটহাউস মোড়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় রিফাত ও সোহাগ নামে দুইজন নিহত হয়েছেন।

নিহত রিফাত হচ্ছেন চাপাইনবাবগঞ্জ পৌঁর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ হচ্ছে আজাইপুর পচাপুকুর এলাকার আশরাফুলের ছেলে। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে।

স্থানীয়রা জানান, এক ট্রাফিক পুলিশ সার্কিট হাউস মোড়ে একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে সে পালানোর সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে রিফাত

ঘটনাস্থলেই মারা যায় এবং সোহাগকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।  
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরসহ একটি মোটরসাইকেল ও বক্সের আসবাবপত্রে আগুন দেয়। 
সদর থানার ওসি নূরে আলম বলেন, এ বিষয়ে পরে কথা বলবো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২, ট্রাফিক বক্সে আগুন

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার