Logo
ট্রেন্ডিং: বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ আট দল বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান শহিদ হাদি হত্যার বিচার দাবিতে আজও উত্তাল শাহবাগ

চালতার আচার তৈরির সহজ রেসিপি

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
চালতার আচার তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : চালতা দিয়ে তৈরি হয় নানা রকম মুখরোচক খাবার- চালতার ডাল কিংবা চালতা মাখা এর মধ্যে বেশ জনপ্রিয়। তবে স্বাদে ও সংরক্ষণে চালতার আচারও কম যায় না। দীর্ঘদিন রাখা যায় এমন এই আচার খাওয়ার রুচি বাড়াতেও অসাধারণ। চলুন জেনে নিই চালতার আচার তৈরির পদ্ধতি—

যা লাগবে

  • চালতা – ১টি
  • রসুন কুচি – ২ কোয়া
  • পাঁচফোড়ন – ২ চা চামচ
  • হলুদ – আধা চা চামচ
  • সরিষার তেল – ১/৩ কাপ
  • শুকনা মরিচ – ৫-৬টি
  • চিনি – পরিমাণমতো
  • লবণ – স্বাদমতো

যেভাবে বানাবেন

প্রথমে চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে ধুয়ে নিন। একটি পাত্রে পানি নিয়ে তাতে হলুদ ও লবণ দিয়ে চালতার টুকরাগুলো সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে থেতলে নিন। এরপর পাঁচফোড়ন ও শুকনা মরিচ হালকা টেলে আধাভাঙা গুড়া তৈরি করুন। 

আচার বানানোর জন্য কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। হালকা লালচে হলে তাতে মরিচ ও পাঁচফোড়নের গুড়া মিশিয়ে দিন। এবার চালতার টুকরা দিয়ে ভালোভাবে নাড়ুন। চিনি ও লবণ স্বাদমতো দিয়ে মিশিয়ে শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করুন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

চালতার আচার তৈরির সহজ রেসিপি

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার