Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চিনি আমদানি বন্ধ, দেশের উৎপাদিত চিনি আগে বিক্রি হবে : আদিলুর রহমান খান

BN DESK
06 December 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি :  অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ, কারণ বাংলাদেশের চিনিকলগুলোতে জমা হওয়া চিনিগুলো আগে বিক্রি করা হবে এবং সেটা টিসিবি’র মাধ্যমে বিক্রি হচ্ছে। তবে লাভের জায়গায় আরো একটু কাজ করতে হবে। কারণ ভুর্তুকি দিয়ে আর চালানো সম্ভব নয়। চিনি শিল্পের জন্য দোশ-বিদোশ বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য বিভিন্ন মহলে যোগাযোগ চলছে, আশা করা যায়, বর্তমান সরকার অথবা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোর উত্তরা গণভবনের সংস্কার পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় শিল্প মন্ত্রালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাবসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা আরও বলেন, চিনিতে লাভ খুব দ্রুত আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তিনি বলেন, চিনির উৎপাদন বাড়ানোর সক্ষমতা তৈরির পাশাপাশি আনুসাঙ্গিক কাজগুলো বাস্তবায়নসহ উৎপাদনশীলতার দিকে যাতে আমরা যেতে পারি সেবিষয় নিয়ে কাজ করছি। তবে দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। যাতে তারা আমাদের সহযোগী হয়ে কাজ করতে পারেন, সেজন্য আলোচনা চলছে।

তিনি উত্তরা গণভবন প্রসঙ্গে বলেন, গণপুর্তের কাজ হলো উত্তরা গণভবনকে তৈরি বা প্রস্তুত রাখা। সভা কখন, কবে হবে সেটার তারিখ নির্ধারণ নাই। তবে প্রত্যেক সরকারের আমলে রেওয়াজ অনুযায়ী একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন উত্তরা গণভবন অবহেলিত ছিল, তা সংস্কার করে প্রস্তুত রাখা হয়েছে। পরে শিল্প উপদেষ্টা নাটোর চিনিকল পরিদর্শন করেন।

 

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চিনি আমদানি বন্ধ, দেশের উৎপাদিত চিনি আগে বিক্রি হবে : আদিলুর রহমান খান

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার