Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চৌহালীতে মা ইলিশ রক্ষায় ১১৭৯ জেলেদের মাঝে চাল বিতরণ

BN DESK
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময় জেলেদের সহযোগিতায় বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় গত শুক্রবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নের সদিয়া চাঁদপুর ৩২২, স্থলচর ২৭৮, ঘোরজান ৯০, উমারপুর ১৯৫, খাষকাউলিয়া ১০৭, খাষপুখুরিয়া ৮১ ও বাঘুটিয়া ইউনিয়নের ১০৬ জন কার্ডধারী জেলের মাঝে ২৫ কেজি করে মোট ২৯ দশমিক ৪৭৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার তানভির হাসান মজুমদার, ৭ ইউনিয়নের ট্যাগ অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি প্রমুখ। 

উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। একটি মা ইলিশ লক্ষ লক্ষ ডিম দেয়। এসময় মা ইলিশ ধরলে তা বিলুপ্ত হয়ে যাবে। মাছটি যেহেতু এখন পর্যন্ত কৃত্রিমভাবে চাষের আওতায় আনা সম্ভব হয়নি, তাই সংরক্ষণই একমাত্র উপায়। সরকারি নির্দেশ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা থেকে বিরত থাকবেন। 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চৌহালীতে মা ইলিশ রক্ষায় ১১৭৯ জেলেদের মাঝে চাল বিতরণ

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার