Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

BN DESK
31 December 2025, 10:06 PM পড়তে ১ মিনিট

রাবি প্রতিনিধি : গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর লেবুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবি শিক্ষার্থীর নাম লামিসা খাতুন (২১)। তিনি ইসলামী ইতিহাস বিভাগে ১ম বর্ষের ছাত্রী ও খুলনা মহানগরের বাসিন্দা।

জানা গেছে, বিকেলে ধরমপুর লেবুবাগান এলাকায় বাদশা ছাত্রীনিবাসের নিজ কক্ষে লামিসাকে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় অন্য মেয়েরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে মেডিকেল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার