Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা, আটক ২

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ আজমির ও তানভীর নামে দুইজনকে আটক করেছে।

নিহত খাইরুন বেগম সেনারবাদী গ্রামের ধনু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে একই গ্রামের মাওলা, আজমির, সবুজ ও আনোয়ার নামের কয়েকজন যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাইলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে গুরুতর আহত করে।

শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খাইরুন বেগমসহ অন্তত তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসক খাইরুন বেগমকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুইজনকে আটক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা, আটক ২

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার