Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ ফুটবল দল

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ সারাদেশে হোম এন্ড অ্যাওয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচে জয় পেয়েছে নওগাঁ ফুটবল দল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে।

গতকাল রোববার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচের খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। লড়াই ও পাল্টা লড়াইয়ে শেষ পর্যন্ত নওগাঁ জেলা দল জয় তুলে নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। ম্যাচটি ছিলো নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের জন্য দ্বিতীয় রাউন্ড পার হওয়ার।

ম্যাচের শুরুতে দু’দলই ছিলো কৌশলী। খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নওগাঁ দলের খেলোয়ার মাসুম। পরে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় তানজিদ মাহমুদ। ম্যাচের প্রথমার্ধে নওগাঁ জেলা দল ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরার লড়াই করে চাঁপাইনবাবগঞ্জ। এরমধ্যেই পাল্টা আক্রমণে নওগাঁর খেলোয়াড়রা আরও কয়েকটি গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। খেলা শেষ হওয়ার কিছু আগে নওগাঁ দলের জালে বল জড়িয়ে গোলের দেখা পায় চাঁপাইনবাবগঞ্জ।

এরপর আর কোন গোল আদায় করে নিতে পারেনি দু’দলের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ে ২-১ গোলের জয় নিয়ে পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করে নওগাঁ জেলা ফুটবল দল। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন নওগাঁ জেলা ফুটবল দলের তানজিদ মাহমুদ।

এরআগে চাাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে তাদের ঘরের মাঠে অংশ নেয় নওগাঁ জেলা দল। সেই ম্যাচে অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। সে হিসেবে ঘরের মাঠে চাঁপাইনবাবগঞ্জের বিপক্ষে ভাল খেলবে এমনটিই আশা ছিলো অনেক ফুটবল প্রেমীর।

এদিকে ম্যাচ শুরুর আগে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জান্নাত আরা তিথি, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান প্রমুখ।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ ফুটবল দল

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার