Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে বগুড়া দ্বিতীয় রাউন্ডে

BN DESK
29 August 2026, 04:41 AM পড়তে ১ মিনিট
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে বগুড়া দ্বিতীয় রাউন্ডে

স্পোর্টস রিপোর্টার : বাফুফে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া ভেন্যুর  খেলায় রাজশাহী জেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।

ডিএফএ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া জেলা দলের পক্ষে ৭৫ মিনিটের সময় ৯ নম্বর জার্সিধারী তানভীর জয় সূচক গোলটি করেন। প্রথমার্ধের খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কোন দল গোল করতে পারে নাই।  উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর রাজশাহী ভেনুতে প্রথম লেগের খেলায় বগুড়া জেলা ফুটবল দল ২-১ গোলে স্বাগতিক রাজশাহীকে হারিয়েছিলো।

খেলা শুরুর পূর্বে বগুড়া ডিএফের ভারপ্রাপ্ত  কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। খেলায় বগুড়া দলের খেলোয়াড় আলামিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারিয়ে বগুড়া দ্বিতীয় রাউন্ডে

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার