Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন। দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য।

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। তিনি সারিয়াকান্দির রৌহদহ, দহপাড়া মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ও বিকেলে জোড়গাছা এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।

অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। হাজার হাজার ছাত্রজনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে নস্যাৎ করার দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতিকে সঠিক গন্তব্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা যারা চায় না তারাই জুলাই বিপ্লবের সাথে বেইমানি করছে। সুতরাং সকলে মিলে চূড়ান্ত বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীককে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার