Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুলাই সনদ বাস্তবায়নে আইনিভিত্তি ও সঠিক ক্লিয়ারেন্স পাইনি : জয়পুরহাটে সারজিস আলম

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রধান্য দিয়ে রাজনীতি করবে। এনসিপি বিশ্বাস করে জনগণের স্বার্থ মানেই দেশের স্বার্থ। জুলাই সনদে যার প্রতিফলন জনগণ দেখেছে।

এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্খাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল, অথচ সেই সনদ বাস্তবায়নে আইনিভিত্তি দেখি না। কীভাবে হবে? যখন আমরা এর কোন সঠিক ক্লিয়ারেন্স পাই না। তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায়সারা সনদে স্বাক্ষর করিনি।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, আমরা দলীয়ভাবে কিছু চাইনি। আমরা জুলাই সনদ বাস্তবায়নে রোডম্যাপ চাই, নিশ্চয়তা চাই।

সেটা আমরা দেখিনি। আমরা শুধুমাত্র নির্বাচনে যাব, কয়েকটা আসন পাব, সেটাকে সামনে রেখে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। কারণ, এটা জনগণের আকাঙ্খার বিপরীত। আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে কিছু চাইনি। যেই বিষয়গুলোতে তারাই ঐকমত্য হয়েছে, যে বিষয়গুলো তারাই জুলাই সনদে রেখেছে, সেই বিষয়গুলোরই বাস্তবায়নে রোডম্যাপটা চাই, নিশ্চয়তা চাই।

শাপলা প্রতীক বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরণের লড়াই করতে হবে এত কিছুর বিরুদ্ধে, এটা খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপি’র কোন বাধা নেই, তখন নির্বাচন কমিশন যদি কোন বাধায় তারা ভীত হয়ে বা কোন কিছুর পিছুটানে আমাদের সাথে স্বেচ্ছাচারিতা করে।

আমরা মনে করি, নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান যেহেতু আইনগত বাধা নেই, এই নির্বাচন কমিশন এনসিপি’র সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদেরকে হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দিবে না, তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনিভাবে ও রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করবো।

এর আগে সকালে তিনি জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা করেন। এসময় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও বগুড়া অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদীসহ দলটির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জুলাই সনদ বাস্তবায়নে আইনিভিত্তি ও সঠিক ক্লিয়ারেন্স পাইনি : জয়পুরহাটে সারজিস আলম

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার