Logo
ট্রেন্ডিং: দেশবাসী একজন আপসহীন নেত্রী ও ঐক্যের প্রতীক হারালেন : দুলু খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে সই করলেন ২৮ দেশের কূটনীতিক বগুড়ার আদমদীঘিতে খড়ের পালায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি একই আসনে নির্বাচন করছেন হান্নান মাসউদ ও তার বাবা

জোর করে ভোট-ভালোবাসা নেওয়া যায় না: ড. শফিকুল ইসলাম মাসুদ

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
জোর করে ভোট-ভালোবাসা নেওয়া যায় না: ড. শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। জোর করে ভালোবাসা কিংবা ভোট গ্রহণ সম্ভব নয়।’

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাগজিরপুল এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘যারা জোর করেছে তাদের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। বিনয় ও সহমর্মিতাকেই বিজয়ী করেছে। আগামী দিনেও শক্তি নয়, বিনয় এবং ভালোবাসা বিজয়ী হবে।

তিনি বলেন, ‘শক্তির জোরে মানুষকে দমনের যুগ শেষ। ফেরাউন, নমরুদ কিংবা আবু জাহেল টিকতে পারেনি। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকও টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও নতুন কোনো নব্য ফ্যাসিস্টকে জনগণ মেনে নেবে না।

অনুষ্ঠানে ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ারের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জোর করে ভোট-ভালোবাসা নেওয়া যায় না: ড. শফিকুল ইসলাম মাসুদ

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার