Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার আদমদীঘিতে খড়ের পালায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি

BN DESK
30 December 2025, 07:48 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ত্রিশ বিঘা জমির খড়ের পালায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘির ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

জানা যায়, আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের প্রবাসি আনোয়ার হোসেনের প্রায় ৩০ বিঘা জমির ধানের খড় বাড়ির পাশে কয়েকটি স্তুপ বা পালা দিয়ে রাখেন। গতকাল সোমবার দিবাগত রাতে কেবা কারা ওই সব খড়ের পালায় অগ্নিসংযোগ করে।

অগ্নিকান্ডের ঘটনা জানার পর আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও প্রায় সব খড় পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার আদমদীঘিতে খড়ের পালায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার