Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের পাঁচবিবিতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দুই পরিবার অবরুদ্ধ

BN DESK
10 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের এমদাদুল ও জাইদুল ইসলাম নামে দুই ব্যক্তির চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশি নুর মোহাম্মদ। দুইদিন অতিবাহিত হলেও বেড়া খুলে না দেওয়ায় এর প্রতিকার চেয়ে গত বুধবার সন্ধ্যায় পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ঐ পরিবার।

জানা যায়, উপজেলার রায়পুর গ্রামের মৃত ফজেল উদ্দিন প্রামানিকের ছেলে এমদাদুল মাঠে কাজ করতে গেলে প্রতিবেশি মৃত ইউসুব আলীর ছেলে নুর মোহাম্মদ প্রতিহিংসাবশত বাড়ি থেকে বের হওয়ায় রাস্তায় বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে ঘিরে রাখে। এতে এমদাদুল ও তার ভাই জাইদুল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে মাঠ থেকে বাড়ি ফিরে রাস্তায় বেড়া দেওয়া দেখে নুর মোহাম্মদকে কারণ জিজ্ঞাসা করলে সে তার জায়গা ঘিরেছে বলে জানায়।

নিরুপায় হয়ে ভুক্তভোগী এমদাদুল থানায় লিখিত অভিযোগ করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দুই পরিবার অবরুদ্ধ

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার