Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হতাহত ২

BN DESK
30 December 2025, 07:02 PM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেল যোগে স্বামী স্ত্রী বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় রেজাউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী রাহেলা বেগম (৫০)।

গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার হিলি-পাঁচবিবি সড়কের নওদা বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকাঘাট গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রেজাউল ইসলাম উপজেলার রামভদ্রপুর গ্রামে নিজ আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় হিলি-পাঁচবিবি সড়কের বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন এলাকায় পৌঁছিলে পাঁচবিবির দিক থেকে আসা একটি দ্রুতগামী মেসি ট্রাক্ট্রর সামনে থেকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। তার স্ত্রী রাহেলা বেগম বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি সনাক্তকরণের জন্য খোঁজ করা হচ্ছে। নিহতের পরিবারের লোককে অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হতাহত ২

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার