Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
08 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মুবিন হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মুবিন একই ইউনিয়নের সারারপাড়া গ্রামের নাহিদ ইসলামের ছেলে। কয়েকদিন আগে মুবিন মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বেলা সাড়ে ১১ টার দিকে মুবিন বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার