Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি

BN DESK
03 January 2026, 11:56 PM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি  সংঘঠিত হয়েছে। এসময়  তারা সোনার দোকানের তালা কেটে ৩৫ ভরি অলংকার ও   ৬ লাখ টাকা নিয়ে গেছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪ টার সময় পাঁচবিবি বাজারের স্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা বাজারের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪ থেকে ৫  মিনিটের ব্যবধানে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে  স্বর্ণ ও টাকা লুট করে।

মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের গহনা ও ৬ লক্ষ টাকাসহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার