Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

BN DESK
09 January 2026, 11:23 PM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সাথে থাকা আল আমিন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার গভীররাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে।

নিহত ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন প্রধান। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদে ওয়াজ মাহফিল হয়েছিল।

ইয়ানূর হোসেন ওই মাহফিলের টাকা হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন। এই টাকা নিয়ে মোস্তফা নামে এক ব্যক্তির সাথে দ্বন্দ্ব শুরু হয় তার। পরে বিষয়টি নিয়ে দুই গ্রুপে বিভক্ত এলাকায় কয়েক দফা হামলার ঘটনা ঘটে, মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং থানায় অভিযোগ দায়ের হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে ইয়ানূর বন্ধু আল-আমিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। গুরুতর আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক ইয়ানূরকে মৃত ঘোষনা করেন। আর আল-আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবদুল হাফিজ মো. রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার