Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছদ্দিন বাঁচতে চান

BN DESK
07 December 2025, 07:51 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছদ্দিন দয়াল (৬৫) দুর্ঘটনায় কোমড়ের হাড় ভেঙে বিছানায় কাতরাচ্ছেন। তার দ্রুত অপারেশনসহ চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে সহায়, সম্বলহীন মানুষটির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।

দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে তিনি জয়পুরহাট শহরে সংবাদপত্র বিক্রি করতেন। প্রতিদিন কাক ডাকা ভোরে মানুষের দ্বারে দ্বারে তিনি পৌঁছে দিয়েছেন জাতীয় ও স্থানীয় পত্রিকা। কিন্তু জীবন সায়াহ্নে আজ তিনি বড়ই অসহায়। নিজের জায়গা-জমি বলতে কিছুই নেই তার। জয়পুরহাট সদর উপজেলার তেঘর গ্রামে তার বাড়ি হলেও ৪০ বছর আগে তিনি শহরে আসেন।

নিজের বাড়ি না থাকায় একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে তার ভাড়া বাসা শহরের সরদারপাড়া মহল্লায় ঠাঁই মিলেছে তার। সেখানে থাকা অবস্থায় প্রায় দুই মাস আগে বাথরুমে পড়ে গিয়ে তার কোমড়ের দু’টি হাড় ভেঙে যায়। এরপর থেকে অনেক কষ্টে জীবন কাটছে তার বিছানায়।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রতিদিন তার ওষুধ কিনতে হচ্ছে চার থেকে পাঁচশ’ টাকার। তার এই ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র মেয়ে-জামাই। চিকিৎসকের পরামর্শে তার জরুরি অপারেশন প্রয়োজন।

এতে তার খরচ পড়বে দুই লক্ষাধিক টাকা, যা কোনভাবেই বহন করার সাধ্য তার না থাকায় মেয়ের বাড়িতেই ধুঁকে ধুঁকে জীবন কাটছে তার। জীবনের এই কঠিন মুহূর্তে সমাজের বিত্তবানসহ সকল শ্রেণি-পেশার হৃদয়বান মানুষের কাছে তার আকুল আবেদন আর্থিক সহযোগিতার। সহযোগিতা পেলে অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে নিজের পায়ে ভর করেই কেটে যাবে তার বাঁকি জীবন।

সহযোগিতা পাঠাতে-নগদ নম্বর : ০১৭১২ ৫৬৭৩৮০

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা সামছদ্দিন বাঁচতে চান

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার