Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

BN DESK
14 December 2025, 06:40 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোমুনি মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমুনি মোল্লা সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী মোল্লা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোমুনি মোল্লা ভ্যানে যাত্রী নিয়ে বটতলী বাজারে যাচ্ছিলেন। পথেই পাকার মাথা - বটতলী বাইপাস সড়কের বিসিক এলাকায় পৌঁছুলে পাকার মাথাগামী একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও তার সহকারী  দ্রুত পালিয়ে যায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান  জানান, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার