Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাট-২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

BN DESK
06 January 2026, 08:14 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী আব্দুল বারী ও জামায়েতের প্রার্থী এস এম রাশেদুল আলমকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্ব¡প্রাপ্ত জয়পুরহাট সিনিয়র সিভিল জজ মোঃ ফয়সাল আহমেদ এর স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে শোকজ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা বিভিন্ন তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিভিন্ন এলাকায় এবং হাট বাজারে তার ছবি সংবলিত ধানের শীষ মার্কার হ্যান্ড বিল নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা করছেন; যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন হয়েছে।

এদিকে একই আসনের জামায়াতের প্রার্থী এস এম রাশেদুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি’র মাধ্যমে বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে নিজের ছবি সংবলিত পোস্টার নির্বাচনি প্রচারণার জন্য পোস্ট করা হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন হয়েছে।

আগামী ১১ জানুয়ারি প্রার্থীদের সশরীরে হাজির হয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যর্থায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুরহাট-২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার