Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুুরহাটের পাঁচবিবিতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
18 November 2025, 10:19 PM পড়তে ১ মিনিট

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে ধান ক্ষেতের মাঝে অবস্থিত একটি গাছ থেকে আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধানক্ষেতের মাঝে একটি কদম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি পাওয়া যায়। নিহত আরাফাত মির্জাপুর গ্রামের মো. আফসার উদ্দীনের ছেলে।

সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন জানান, আরাফাত ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এ অবস্থায় গত ১৬ নভেম্বর তার অভিভাবক, তাকে চিকিৎসার জন্য ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। রোববার সন্ধ্যায় বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় আরাফাত।

কিন্তু রাত গভীর হলেও সে ফিরে না আসায় পরিবার তাকে খুঁজতে শুরু করে। গতকাল সোমবার সকালে কদম গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুুরহাটের পাঁচবিবিতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার