Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুুরহাটের পাঁচবিবির ছোট যমুনা থেকে জুনাঈদের লাশ উদ্ধার

BN DESK
19 November 2025, 10:48 PM পড়তে ১ মিনিট

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে নিখোঁজের একদিন পর ছোট যমুনা নদী থেকে প্রতিবন্ধী জুনাঈদ হোসেনের (১২) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ধরঞ্জী ইউনিয়নের পার্বতীপুর (গদাইপুর) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনাঈদ ওই গ্রামের জুয়েল হোসেনের ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুনাঈদ গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। কোন সন্ধান না পাওয়ায় পরের দিন গতকাল মঙ্গলবার সকালে পাঁচবিবি থানায় একটি জিডি করেন তার বাবা।

ওই দিন সন্ধ্যায় জমিলা বেগম নামের জনৈক মহিলা ছোট যমুনা নদীতে জুনাঈদের লাশ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুুরহাটের পাঁচবিবির ছোট যমুনা থেকে জুনাঈদের লাশ উদ্ধার

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার