Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুুরহাটের বাগজানার কয়া সীমান্তে মাদকসহ মহিলা গ্রেফতার

BN DESK
06 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী কয়া গ্রামে খোরশেদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি করে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সালাহ্ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল ফেয়ারডিল ও মাদক বিক্রির ত্রিশ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়। অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে এসময় খোরশেদের স্ত্রী ফিরোজা বেগম (৪৯) কে গ্রেফতার করা হয়। এছাড়া প্রশাসনের উপস্থিতি বুঝতে পেয়ে খোরশেদ সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া গ্রামের খোরশেদের বাড়িতে পরিচালিত অভিযানে-মাদকসহ ফিরোজা নামের এক মহিলাকে  গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

জয়পুুরহাটের বাগজানার কয়া সীমান্তে মাদকসহ মহিলা গ্রেফতার

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার