Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷

নিহত রাসেলের বাড়ি জামালপুরে মাদারগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে জসিমের বাড়িতে মোটরসাইকেলে তিনজন অটোরিকশা চুরি করতে যায়। পরে বিষয়টি গ্রামবাসী টের পেলে দুজন পালিয়ে যায়। এসময় রাসেল পালাতে না পারলে গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এলাকা: টাঙ্গাইল মধুপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার