Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

BN DESK
29 August 2026, 04:40 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসাইন (৩২) মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই আরোহী দগ্ধ হয়ে মারা যান। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে। তবে দুর্ঘটনার পরই চালক ও সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: রাজশাহী মোহনপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার