Logo
ট্রেন্ডিং: ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার  টেবিলের শীর্ষে ফিরলো আর্সেনাল বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত  বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ আট দল

ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

R
নিজস্ব প্রতিবেদক
19 October 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোট গণনা চলছে। রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।

সারা দিনের ভোটে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ)।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার