Logo
ট্রেন্ডিং: সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে : তারেক রহমান বিদ্যালয়ে শিশুদের দিয়ে ধানের শীষের স্লোগান, ছাত্রদল নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি ‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

তরুণীর সঙ্গে মোবাইলফোন ছিনতাইকারীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
তরুণীর সঙ্গে মোবাইলফোন ছিনতাইকারীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

ময়মনসিংহে এক তরুণীর সঙ্গে মোবাইলফোন ছিনতাইকারীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪২ মিনিটে নগরীর কাচারীঘাট বুড়াপীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী তরুণী বাসা থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোবাইলফোনে কথা বলছিলেন তিনি। হঠাৎ তরুণীর পেছন থেকে এক ছিনতাইকারী এসে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তরুণী ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে মোবাইল নিয়ে দ্রুত পালিয়ে যান ছিনতাইকারী।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো ভুক্তভোগী তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীকে ধরতে চেষ্টা চলছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

তরুণীর সঙ্গে মোবাইলফোন ছিনতাইকারীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার