Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ

BN DESK
23 November 2025, 10:37 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে বগুড়া শহর যুবদলের গণসংযোগ ও মিছিল করেছে। আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৩নং ওয়ার্ডে শহর যুবদলের উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট ও উন্নয়ন বঞ্চিত বগুড়া সদরের মানুষ। আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে আবারো ভোটের হাওয়া বইছে। বগুড়ার উন্নয়নে সব সময় কাজ করেছেন জিয়া পরিবার। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিবেন।

শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কির পরিচালনায় পথ সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এতে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ সুজন, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান, সৌরভ হাসান শিবলু, মোনারুল ইসলাম, সাদ্দাম হোসেন, ওবায়দুল হাবিব মীম প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার