Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমান নির্বাচিত হলে ১৭ বছর স্থবির থাকা উন্নয়ন আবার সচল হবে : ভিপি সাইফুল

BN DESK
24 November 2025, 10:20 PM পড়তে ১ মিনিট

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের বৌ-বাজার, কৈপাড়া ও নাইটপাড়া এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এসময় ভিপি সাইফুল ইসলাম বলেন, তারেক রহমান নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে অসহায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম খরচে পরিবারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন তারা। তিনি বলেন, এর আগে তারেক রহমান বগুড়ার উন্নয়ন করেছেন। এরপর গত ১৭ বছর কেউ উন্নয়ন করেনি।

তারেক রহমান নির্বাচিত হলে ১৭ বছর স্থবির থাকা উন্নয়ন আবার সচল হবে। তিনি প্রধানমন্ত্রী হলে আবার বগুড়ার উন্নয়ন হবে। এজন্য তাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর রুস্তাম আলী, আব্দুল খালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বেলাল হোসেন নাননু, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, মাহবুব হাসান লেমন, আতিকুজ্জামান সজীব, জাহাঙ্গীর আলম, খায়রুজ্জামান জিয়া, আবু জাফর জেমস্, খান জাহাঙ্গীর, রবিউল ইসলাম আওয়াল, সুলতান আহমেদ, সোহেল রানা সুমন, সহিদুল, রাঙ্গা, সোয়েব ইসলাম অভি, সৈয়দ নাহিদ, আরিফিন খালিদ প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

তারেক রহমান নির্বাচিত হলে ১৭ বছর স্থবির থাকা উন্নয়ন আবার সচল হবে : ভিপি সাইফুল

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার