Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

তারেক রহমান বগুড়ার দায়িত্ব নেতাকর্মীদের কাছে সঁপে দিলেন

BN DESK
31 January 2026, 11:18 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় তার নির্বাচনি মত বিনিময় সভায় নেতাকর্মীদের উদ্যেশে বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি, যদি তাই হয় তবে নিশ্চিন্ত মনে সহকর্মীদের হাতে এর দায়িত্ব সঁপে দিলাম। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। এই ঘাঁটিকে দেখে রাখবেন, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বগুড়া জেলা বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ‘এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।’

তারেক রহমান নেতাকর্মীদের উদ্যেশে বলেন, রাজনৈতিক গ্রহন যোগ্যতা বাড়াতে হবে। আপনাদের দায়ীত্বশীলতা আরও বাড়াতে হবে। কাজ থামিয়ে দিলেও ধানের শীষের জয় হবে, তার মানে এই নয় যে কাজ থামিয়ে দিবেন। আমাদের পক্ষে সমর্থন আরও বাড়াতে হবে।

বগুড়ার ৭টি আসনের নেতাকর্মীদের একই ভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের না। কারণ, সারা দেশে নির্বাচনী প্রচারণায় আমাকে যেতে হচ্ছে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের (বাদশা) সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মত বিনিময় সভা শেষে তারেক রহমান শাজাহানপুরে এবং শেরপুরে দুটি পথসভা করে সিরাজগঞ্জে জনসভায় যোগদেন। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

তারেক রহমান বগুড়ার দায়িত্ব নেতাকর্মীদের কাছে সঁপে দিলেন

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার