Logo
ট্রেন্ডিং: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী : এটিএম আজাহারুল ইসলাম রংপুরে ফুটপাতই নিম্ন আয়ের মানুষের ভরসা বগুড়া-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার

দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট
দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্সেনাল। এমিরেটসে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মিকেল আর্তেতার দল। 

আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি। অপর গোলটি করেছেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেস। শুরুর দিক থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। বল দখলে এগিয়ে থাকা স্বাগতিকরা তৈরি করে একের পর এক সুযোগ। ৩২ মিনিটে কর্নার থেকে পাওয়া বল ভলিতে জালে পাঠিয়ে লিড এনে দেন জুবিমেন্ডি। বিরতির পর ৪৬ মিনিটে এবেরেচি এজের পাস থেকে ব্যবধান বাড়ান গিয়োকেরেস। ৭৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের ক্রসে হেড করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন জুবিমেন্ডি। ফরেস্টও কয়েকটি সুযোগ পেয়েছিল, তবে মর্গান গিবস-হোয়াইটের প্রচেষ্টা লক্ষ্যে নিতে পারেনি।

এই জয়ে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল আর্সেনাল। অন্যদিকে নতুন কোচ অ্যাঞ্জে পোস্তোকোগলুর অধীনে প্রথম ম্যাচেই হার দেখল ফরেস্ট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার