Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার

BN DESK
27 December 2025, 10:12 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আদমদিঘী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারকে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) আব্দুল মহিত তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সইকৃত দলীয় মনোনয়নপত্র তিনি পেয়েছেন।

এজন্য তিনি বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার