Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দুর্নীতি না করে পাঁচ বছরেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব : মাওলানা রফিকুল আলম খান 

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল আলম খান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়বে ইনশাআল্লাহ। দুর্নীতি না করে পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

একটি দল ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়েছে, এমন কি পাথরও খেয়ে ফেলেছে তারা। তারা বলে বেড়াচ্ছে মাঠে জামায়াতের ভোট নেই। কিন্তু ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচনে বিপুল ভোটে জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। এতে জামায়াতের ভিত মজবুত হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বনপাড়া পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আওয়াল মমিনের সঞ্চালনায় ও বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

দুর্নীতি না করে পাঁচ বছরেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব : মাওলানা রফিকুল আলম খান 

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার