Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

দূরবীন দিয়েও জামায়াতের মন্ত্রী এমপিদের দুর্নীতি বের করা যায়নি : গোলাম রব্বানী

BN DESK
29 November 2025, 10:40 PM পড়তে ১ মিনিট

জামায়াত মনোনীত বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী বলেছেন, দেশের উন্নয়নে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দিন। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। বিগত দিনে জামায়াতের যেসব মন্ত্রী এমপি ছিলেন, কেউই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। আওয়ামী সরকার দূরবীন দিয়েও কোন দুর্নীতির প্রমাণ পায়নি।

তিনি আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলার মাদলা বন্দরে পথসভা ও গণসংযোগকালে এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাওলানা শহিদুল ইসলাম, মাদলা ইউনিয়ন আমির আমজাদ হোসেন, ব্যবসায়ী আজাদুর রহমান, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা শাহীন খান প্রমুখ।

এর আগে তিনি মাদলায় হাজি সমাবেশে বক্তব্য রাখেন। মাদলা ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে গোলাম রব্বানী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল খালিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান, মুজিবুর রহমান হেলাল, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, ইয়াকুব আলী জায়দার, নাজমুল হক মাসুদী, মাহমুদুর রহমান প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

দূরবীন দিয়েও জামায়াতের মন্ত্রী এমপিদের দুর্নীতি বের করা যায়নি : গোলাম রব্বানী

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার