Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সাবেক এমপি মোশারফ হোসেন

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশরাফ হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে তার নিজ বাসভবনে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির নবীন-প্রবীনসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ও ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, কেউ দলের ঊর্ধ্বে নয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, থালতা মাঝগ্রাম ইউনিয়নের সমন্বয়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী হেলালসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সাবেক এমপি মোশারফ হোসেন

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার