Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার গতকাল বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এখন থেকে দলের মধ্যে আর কোনো বিরোধ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বার্তা একটাই সবাই মিলে মিশে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কোনো ভাই বা নেতা নয়, দলের নির্দেশনা মেনে দলের আনুগত্য থেকে ধানের শীষের পক্ষে কাজ করে দলকে বিজয়ী করতে হবে।

উপজেলা যুবদলের কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আবু রায়হানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী প্রমুখ।

পরে আব্দুল মহিত তালুকদার জুলাই আন্দোলনে শহীদ শ্রমিকদল নেতা আব্দুর রাহিমের বাড়িতে গিয়ে তার মাসহ পরিবারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সব সময় শহীদ পরিবারদের পাশে থাকবে। সাক্ষাৎ শেষে তিনি শহীদ আব্দুর রাহিমের কবর জিয়ারত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- আব্দুল মহিত তালুকদার

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার