Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চৌকিদার নকুল হোসেনের মোবাইল ফোনে একটি কল আসে। আত্রাই উপজেলার এসিল্যান্ডের পরিচয় দিয়ে চৌকিদারকে বলা হয়, ভবানীপুর বাজারের কয়টি মিষ্টির দোকান আছে।

পরে চৌকিদারের মোবাইল ফোনেই মিষ্টি ব্যবসায়ীদের সাথে কথা বলে ৬ জন মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে এসিল্যান্ড পরিচয়দানকারি চক্রটি। ভবানীপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী সম্রাট হোসেন বলেন, চৌকিদার নকুল আমাকে মোবাইল ফোন ধরিয়ে দেন।

অপর প্রান্ত থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে আমার কাছে টাকা দাবি করেন। আমি সরল মনে ৩ হাজার ২শ’ টাকা দিয়ে দিই। এভাবে বাজারের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ, গৌতম, পলাশ ও নজরুলসহ ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ২শ’ টাকা গ্রহণ করে।

চৌকিদার নকুল বলেন, এসিল্যান্ড পরিচয় দেয়ায় আমি তার কথা মত ০১৮৬০-৪৯২৩১৯ নম্বরে টাকা বিকাশে পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এটি প্রতারক চক্রের কাজ। ওই নম্বরটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আমি বিষয়টি ইউএনওকে অবহিত করেছি। তার নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার