Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ২

BN DESK
30 December 2025, 11:06 PM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এই এসময় দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে চালক সোহাগ হোসেন ও টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও যাত্রী নিহত হয়। তিনি আরও বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ২

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার