Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

BN DESK
26 November 2025, 06:26 PM পড়তে ১ মিনিট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ভাতিজার হাতে আব্দুর রহিম (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত আব্দুর রহিম উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত হাজের আলীর ছেলে।

জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে তার চাচাতো ভাই আব্দুল খালেকের। এরই জের ধরে গত সোমবার রাত ৯টার দিকে আব্দুল খালেক, তার দুই ছেলে আরিফ ও আব্দুল বারিকসহ লোকজন নিয়ে আব্দুর রহিমকে বাড়ি থেকে ডেকে বের করে এলোপাতারি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে।

এসময় আব্দুর রহিমের মা অবিজান বেওয়া (৬৮) ও তার ছেলে রাকিবুল এগিয়ে এলে তারাও প্রতিপক্ষের হামলায় আহত হন। এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় আব্দুর রহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের বোন মরিয়ম খাতুন বাদি হয়ে গতকাল মঙ্গলবার রাতে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আব্দুর রহিমের লাশ ময়নাতদন্তের পর গতকাল বুধবার বিকেলে নিজ গ্রামে দাফন করা হয়েছে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার