Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের ধাক্কায় এক ব্যক্তি নিহত

BN DESK
29 November 2025, 06:35 PM পড়তে ১ মিনিট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়পুর গ্রামে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিহত আহম্মদ আলীর পুত্রবধূ প্রতিবেশী শহিদুলের খড়ের পালা থেকে খড় চুরি করেন। বিষয়টি গ্রাম্যভাবে নিষ্পত্তির কথা থাকলেও এতে কাল বিলম্ব হতে থাকে। এক পর্যায়ে গত শুক্রবার সন্ধ্যায় শহিদুলের বাড়িতে কে বা কারা মানুষের মল ছিটিয়ে দেয়। বিষয়টি জানার পর শহিদুল আহম্মদ আলীর পরিবার এমনটি করেছে বলে তাকে জানাতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায় শহিদুল আহম্মদ আলীকে ধাক্কা দিলে তিনি মাটিকে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোস্তফা বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) নিহতের ছেলে মজনু বাদি হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। 

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের ধাক্কায় এক ব্যক্তি নিহত

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার