Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর আত্রাইয়ে রাতের আঁধারে অন্যের জমিতে বেড়া 

BN DESK
21 November 2025, 09:19 PM পড়তে ১ মিনিট

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ব্যক্তি মালিকানা জায়গায় রাতের অন্ধকারে বেড়া দিয়ে জবর দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম টিপু এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেন।

জানা যায়, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান ও তার স্ত্রীর নামীয় ৪০ শতক জমি আব্দুস সোবহান মারা যাওয়ার পর থেকে ছেলে রেজাউল করিম টিপুসহ ভাই-বোন ভোগদখল করে আসছেন। সাম্প্রতিক সময়ে একই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে রফিকুল ইসলাম(৪২), রহিদুল ইসলাম(৩৫), তৌহিদুল(৩০), আরতুল্লা মন্ডলের ছেলে শহিদুলসহ তাদের লোকজন ওই জমি জবর দখলের পাঁয়তারা করেন। একপর্যায়ে ওই জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করলে রেজাউল করিম টিপু বাদি হয়ে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন।

এদিকে আদালতে মামলাটি চলমান থাকলেও গত বুধবার দিবাগত রাতে বিবাদির লোকজন ওই জমিতে বেড়া দিয়ে জবর দখলের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: নওগাঁ আত্রাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর আত্রাইয়ে রাতের আঁধারে অন্যের জমিতে বেড়া 

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার