Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

BN DESK
02 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট
নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার হরিতকীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়।

এসময় উপজেলার জয়জয়পুর গ্রামের মৃত ছয়ফদ্দিন মন্ডলের ছেলে মাহমুদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৮) নামের দু’জনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল মূর্তিসহ তাদের দু’জনকে আটক করে। তারা দীর্ঘদিন থেকে মূর্তি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল।

তাদেরকে আপাতত র‌্যাব ক্যাম্পে রয়েছে। পরবর্তীতে থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার