Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকের লাশ উদ্ধার

BN DESK
03 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর-চকগৌরী গ্রামীণ সড়কের ফতেপুরের কাছে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শ্রী নিতাই রবিদাস(৩২)। সে সেননগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে।

নিহতের চাচা নকুল রবিদাস জানান, উপজেলার সেননগর গ্রামের নিতাই রবিদাস গতকাল সোমবার দুপুরে ধামইরহাটে ল বাড়ি থেকে বের হয়। রাত পর্যন্ত বাড়িতে না ফিরলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন কোন খবর না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়। পরে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে লোক মারফত জানা যায় ফতেপুর-চকগৌরী সড়কের ফতেপুর সাবেক ব্র্যাক ব্যাংকের পূর্ব দিকে পাকা রাস্তার পাশে ড্রেনে একটি লাশ পড়ে আছে।

পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি নিতাই রবিদাসের শনাক্ত করে। লাশের মাথায় মারাত্মক জখমের চিহ্ন দেখা যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি কার্যালয়ে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতো।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: ইমাম জাফর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা: নওগাঁ ধামইরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার